সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

আঙুলগুলো ছোট-বড় কেন?

ছোট বড় আঙুল দেখাচ্ছেন
জনৈক ভদ্রমহিলা
আপনি একটা টেনিস বল হাতে তুলে নিন। দেখবেন, মুঠো করা অবস্থায় হাতের আঙুলগুলো আর ছোট বড় নেই, সব সমান। গোল জিনিস ধরার জন্য ছোট-বড় আঙুল দরকার। আদি যুগে যখন শুধু আদম ঈভ ছিল,  তখন থেকেই কিন্তু হাতের আঙুলের ছোট-বড় আকারের বিশেষ সুবিধা আদম উপলব্ধি করেছে।


যদি সব আঙুল সমান হতো, তাহলে হয়তো গোলাকার কিছু (যা আদম নিয়মিত ধরতে চাইত) মুঠোয় ভরে ধরার পর কিছুটা লম্বা হয়ে বেরিয়ে থাকা কোনো আঙুলের কারণে হাওয়ার ব্যথা পাওয়ার ঝুঁকি থাকত।

নিজেকে কোরবানি দিয়েছি - তৈমুর

নির্বাচন শুরুর সাত ঘণ্টা আগে নিজেকে কোরবানি দিলেন তৈমুর আলম। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, "দল ও চেয়ারপারসনের প্রতি আনুগত্য দেখাতেই আমি শেষ মুহূর্তে নিজেকে এ রকম কোরবানি দিয়েছি।"। 



রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

গাদ্দাফির ওই মোহ ছিল ‘আতঙ্কজনক’: আশরাফুল


Ashraful Dancing
এলবামে প্রাপ্ত নৃত্যরত আশরাফুলের ছবি।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের প্রতি মোহাবিষ্ট ছিলেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিএ কথা আর গোপন কিছু নয়। আশরাফুল নিজেও লুকাননি বিষয়টি। সম্প্রতি টেলিভিশন চ্যানেল সিটিএন নিউজের সঙ্গে সাক্ষাত্কারে আশরাফুল জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। তাঁর প্রতি গাদ্দাফির এই মোহকে আতঙ্কজনক বলে বর্ণনা করেন তিনি। সম্প্রতি বিদ্রোহীরা গাদ্দাফির বাড়িতে হামলা চালিয়ে একটা ছবির অ্যালবাম উদ্ধার করে। ওই অ্যালবামে সব ছবিই ছিল আশরাফুলের।

নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না হওয়া নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গতকাল শুক্রবার থেকে নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করার কথা থাকলেও তা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, নির্বাচনে কোনো গোলযোগ হলে তার দায় কমিশন নেবে না।