নোবেল বিজয়ী ডঃ ইউনুসের আশ্চর্য মশারির মডেল হবার লক্ষ্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে মল্লযুদ্ধ করবেন আইন সচিবের স্ত্রী পরিচয়দানকারী কেয়া চৌধুরী। আজ এক সংবাদ সম্মেলনে ডঃ ইউনুস এই ঘোষনা দেন। তিনি বলেন, আমার আবিষ্কার আশ্চর্য মশারির শক্তিকে প্রচার করার বিজ্ঞাপনের জন্য শাহাদাতের বিপরীতে আমরা শক্তিশালী মডেল খুঁজতেছিলাম। প্রাথমিকভাবে আশরাফী পাপিয়াকে নির্বাচিত করার পরে আরটিভিতে কেয়া চোধুরীকে দেখি। কিন্তু এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে না পারায়, এখন মল্লযুদ্ধের আয়োজন করতে হচ্ছে। মল্লযুদ্ধে রেফারি হিসেবে ইউনুস নিজেই থাকবেন বলে আমাদেরকে জানান। এই মল্লযুদ্ধ সরাসরি সম্প্রচার করবে আরটিভি। এই উপলক্ষে তারা কেয়া চৌধুরীর উপর একটি প্রোমো ভিডিও নিয়মিত প্রচার করছে বলে জানা গেছে।
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/7GOBFDqsT-c" frameborder="0" allowfullscreen></iframe>
এদিকে এই মল্লযুদ্ধকে কেন্দ্র করে সারা দেশ মোটামুটি দুই ভাগে বিভ্ক্ত হয়ে পরেছে। বাংলার আন্না হাজারে আবুল মকসুদ লড়াইয়ের দিন পর্যন্ত প্রতিদিন পাপিয়াকে এক গ্লাস দুধ দেবার অঙ্গীকার করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাপিয়ার দুধ বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না বলে ফোন রেখে দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন