শনিবার, ২৪ মার্চ, ২০১২

আশরাফী পাপিয়া সাথে মল্লযুদ্ধে কেয়া চৌধুরী

নোবেল বিজয়ী ডঃ ইউনুসের আশ্চর্য মশারির মডেল হবার লক্ষ্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে মল্লযুদ্ধ করবেন আইন সচিবের স্ত্রী পরিচয়দানকারী কেয়া চৌধুরী। আজ এক সংবাদ সম্মেলনে ডঃ ইউনুস এই ঘোষনা দেন।  তিনি বলেন, আমার আবিষ্কার আশ্চর্য মশারির শক্তিকে প্রচার করার বিজ্ঞাপনের জন্য শাহাদাতের বিপরীতে আমরা শক্তিশালী মডেল খুঁজতেছিলাম। প্রাথমিকভাবে আশরাফী পাপিয়াকে নির্বাচিত করার পরে আরটিভিতে  কেয়া চোধুরীকে দেখি। কিন্তু এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে না পারায়,  এখন মল্লযুদ্ধের আয়োজন করতে হচ্ছে। মল্লযুদ্ধে রেফারি হিসেবে ইউনুস নিজেই থাকবেন বলে আমাদেরকে জানান।  এই মল্লযুদ্ধ সরাসরি সম্প্রচার করবে আরটিভি। এই উপলক্ষে তারা কেয়া চৌধুরীর উপর একটি প্রোমো ভিডিও নিয়মিত প্রচার করছে বলে জানা গেছে।

<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/7GOBFDqsT-c" frameborder="0" allowfullscreen></iframe>

এদিকে এই মল্লযুদ্ধকে কেন্দ্র করে সারা দেশ মোটামুটি দুই ভাগে বিভ্ক্ত হয়ে পরেছে। বাংলার আন্না হাজারে আবুল মকসুদ লড়াইয়ের দিন পর্যন্ত প্রতিদিন পাপিয়াকে এক গ্লাস দুধ দেবার অঙ্গীকার করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাপিয়ার দুধ বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না বলে ফোন রেখে দেন।

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

বিএনপির শেয়ারবাজার নড়েও না, চড়েও না - প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির শেয়ারবাজার ঝিমিয়ে ছিল, নড়েও না, চড়েও না। যখন আমরা ক্ষমতায় আসি, তখন মানুষের আস্থা বেড়ে যায়। সেই সাথে শেয়ার বাজারও লাফ দিয়ে খাড়ায় যায়। তাহলে এখন সূচক পড়তির দিকে কেন জিজ্ঞেস করলে তিনি স্মিত হেসে বলেন - উথ্বিত হলে পতন তো হবেই - যাঁরা শেয়ারবাজারে বিনিয়োগ করবেন, তাঁদের এটা মাথায় রাখতে হবে। শেয়ার বাজার এর প্রণোদনা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন এ ব্যাপারে জয়নাল হাজারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে ঢাকা ভাগের বিষয়ে শেখ হাসিনা বলেন, টাকা থাকলে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) চার ভাগে বিভক্ত করা হতো। এতে করে জনগণকে আরও বেশি বেশি করে সেবা দেওয়া যেত। নাগরিকেরা বেশি বেশি সুবিধা ভোগ করত। ভবিষ্যতে ঢাকার প্রতিটি ঘরে একটা করে সিটি কর্পোরেশন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

পর্দা করতে হবে ছাগলদের

এখন থেকে পর্দা করতে হবে ছাগলদেরও - সৌদি সরকারের শরীয়া আইন কার্যকরের দায়িত্বপ্রাপ্ত কমিটি ফর দ্য প্রমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস (সিপিভিপিভি) এর বাংলাদেশ শাখা(সিপিভিপিভিবি) এ উদ্যোগ নিচ্ছে। সিপিভিপিভিবি সূত্রে জানা যায়, ছাগল দর্শনে যেখানে সেখানে মুমিনদের ঈমান দাঁড়িয়ে যাচ্ছে, এ কথা মাথায় রেখেই এই উদ্যোগ।  ছাগলমালিকদের প্রতি নির্দেশনা হিসেবে সহি উপায়ে পোষাক পরিহিত একটি ছাগীর ছবি প্রকাশ করেন তারা।



ইসলামি পোষাকে জনৈকা ছাগী
এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-এ ইসলামী বাংলাদেশ আগামী শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকার্রমের সামনে এক প্রতিবাদ সভার আহ্বান করেছে। পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শরীফ আবু হায়াত অপু এ ব্যাপারে কলম ধরার জন্য জাফর ইকবালের প্রতি আহ্বান জানিয়েছেন - অন্যথাত তার মুখোশ জাতির সামনে খুলে যাবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

ঈদের ছুটিতে আর বোর হওয়া নয় - মতিচুরা রহমান

আজ থেকে শুরু হলো আলু পত্রিকার নতুন ভড়ং "বদলে যাও বদলে দাও মিছিল"।  আলু পত্রিকার সম্পাদক মতিচুরা রহমান দুপুর একটায় আলু কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন। তার বক্তব্যে তিনি বলেন - "আলু পত্রিকায় নিয়মিত পাঠকের মন্তব্য পড়তে আলু পত্রিকার বিরাত এক পাঠকগোষ্ঠী নিয়মিত আলু অনলাইন ভিজিট করেন। সাম্প্রতিক ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পরে তারা অভিযোগ করেন, ঈদের ছুটিতে পত্রিকার নিয়মিত খবর বন্ধ থাকায়, পুরোন খবরের কমেন্টে যথেষ্ট মন্তব্য পরে নাই। যা ছিল তা  আগেই পড়া শেষ হয়ে যাওয়ায় - ঈদ তাদের বেশ বোরিং কাটে। এই পাঠকগোষ্ঠীকে বিনোদন বঞ্চিত না রাখতেই নতুন উদ্যোগ - বদলে যাও বদলে দাও মিছিল। আলু পত্রিকার বিজ্ঞা পাঠকগোষ্ঠী এখানে তাদের মূল্যবান মত রাখতে পারবেন।"  বদলে যাও বদলে দাও মিছিল এর ওয়েবসাইট ঘুরেও তার কথার সত্যতা পাওয়া যায় -

  • jchowdhury
    Make a application for iPhone the site gonna be more popular. x– নভেম্বর 17, 3:42 অপরাহ্ন
  • User Avatarনিজাম কুতুবী
    আমার মনে হয় আমরা কখনো স্বাধীন ছিলাম না– নভেম্বর 17, 3:21 অপরাহ্ন
  • User AvatarSyedMRahaman
    ১৮ নভেম্বর ব্রাসেলসে সামাজিক ব্যবসা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে। এতে মূল বক্তা হবেন অধ্যাপক ইউনূস। উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, পোল্যান্ডের প্রধানমন্ত্রী হোসে...– নভেম্বর 17, 3:15 অপরাহ্ন
  • User Avatarfaihasan
    sobar ageeki rasta diye dui mukh diye dui gari asa bondho korte hobe. hoi lane boro kore lane alada kore dewa hok divider diye othoba,...– নভেম্বর 17, 3:12 অপরাহ্ন
  • User AvatarSyedMRahaman
    শেয়ারবাজার বাঁচান, অর্থনীতি বাঁচান, দেশ বাঁচান, প্রধানমন্ত্রী জেগে উঠুন–নভেম্বর 17, 3:05 অপরাহ্ন



বদলে যাও বদলে দাও মিছিল থেকে কিছু সাম্প্রতিক মন্তব্য 

এদিকে এক পৃথক সংবাদ সম্মেলনে ডিসি ট্রাফিক কমিশনার ঢাকার যানজটের জন্য এ মিছিলকে দায়ী করে অবিলম্বে মতিচুরাকে রিমান্ডে নেওয়ার জন্য ডিবি পুলিশের কাছে দাবী জানান।

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

ক্রিস্টিনার বিরুদ্ধে বিজয় হ্যাক করার অভিযোগ জানালেন জব্বার কাগু

বিশ্বের সবচেয়ে সুন্দরী ও সেক্সি নারী হ্যাকার ক্রিস্টিনার বিরুদ্ধে বিজয় হ্যাক করার অভিযোগ জানালেন জব্বার কাগু। আজ "বাংলাদেশ ইন্সুলিন এসোসিয়েশনের" এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এ অভিযোগ করেন। ক্ষতিপূরণ হিসেবে আজীবন ইনসুলিন সরবরাহের দাবী করবেন বলে তিনি জানান। এ সময়ে সভায় উপস্থিত সদস্যরা ইন্সুলিনের বোতল তুলে ধরে তার বক্তব্যে সহমত জানান।

বিজয়ের লোগোতে জব্বার কাগুর সেই ছবি
ক্রিস্টিনার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন - " ভালবেসে হ্যাক করেছি"। এক বন্ধুর ল্যাপটপে যৌবনজ্বালা ব্রাউজ করতে করতে একদিন ভুলবশতঃ ল্যাপটপ রিস্টার্ট করে ফেলেন তিনি। স্টার্টাপেই বিজয়ের লোগোতে কাগুর ছবি দেখে প্রথম দেখায়েই তিনি তাকে ভালবেসে ফেলেন। এই ছবিকে ডেক্সটপ ওয়ালপেপার বানানোর অভিপ্রায় থেকে তিনি বিজয় হ্যাক করেন বলে আলুপোঁড়াকে জানান। তিনি আরো বলেন ছবি ব্যবহারের অনুমতি চেয়ে প্রথমেই জব্বার কাগুর সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু দাবীকৃত ২কোটি টাকা আপাতত দেওয়ার সামর্থ নেই বলে শেষমেষে বিজয় হ্যাক করার সিদ্ধান্ত নেন।

এদিকে বাংলাদেশ ইন্সুলিন এসোসিয়েশনের সভা শেষ হবার পর পরই ডঃ ইউনূস জব্বার কাগুকে ফোন করে সমবেদনা জ্ঞাপন করেন। গ্রামীণ ব্যাঙ্কের পক্ষ থেকে এসোসিয়েশনের সকল সদস্যকে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে বলে তিনি জানান।