রবিবার, ২০ নভেম্বর, ২০১১

পর্দা করতে হবে ছাগলদের

এখন থেকে পর্দা করতে হবে ছাগলদেরও - সৌদি সরকারের শরীয়া আইন কার্যকরের দায়িত্বপ্রাপ্ত কমিটি ফর দ্য প্রমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস (সিপিভিপিভি) এর বাংলাদেশ শাখা(সিপিভিপিভিবি) এ উদ্যোগ নিচ্ছে। সিপিভিপিভিবি সূত্রে জানা যায়, ছাগল দর্শনে যেখানে সেখানে মুমিনদের ঈমান দাঁড়িয়ে যাচ্ছে, এ কথা মাথায় রেখেই এই উদ্যোগ।  ছাগলমালিকদের প্রতি নির্দেশনা হিসেবে সহি উপায়ে পোষাক পরিহিত একটি ছাগীর ছবি প্রকাশ করেন তারা।



ইসলামি পোষাকে জনৈকা ছাগী
এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-এ ইসলামী বাংলাদেশ আগামী শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকার্রমের সামনে এক প্রতিবাদ সভার আহ্বান করেছে। পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শরীফ আবু হায়াত অপু এ ব্যাপারে কলম ধরার জন্য জাফর ইকবালের প্রতি আহ্বান জানিয়েছেন - অন্যথাত তার মুখোশ জাতির সামনে খুলে যাবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

ঈদের ছুটিতে আর বোর হওয়া নয় - মতিচুরা রহমান

আজ থেকে শুরু হলো আলু পত্রিকার নতুন ভড়ং "বদলে যাও বদলে দাও মিছিল"।  আলু পত্রিকার সম্পাদক মতিচুরা রহমান দুপুর একটায় আলু কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন। তার বক্তব্যে তিনি বলেন - "আলু পত্রিকায় নিয়মিত পাঠকের মন্তব্য পড়তে আলু পত্রিকার বিরাত এক পাঠকগোষ্ঠী নিয়মিত আলু অনলাইন ভিজিট করেন। সাম্প্রতিক ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পরে তারা অভিযোগ করেন, ঈদের ছুটিতে পত্রিকার নিয়মিত খবর বন্ধ থাকায়, পুরোন খবরের কমেন্টে যথেষ্ট মন্তব্য পরে নাই। যা ছিল তা  আগেই পড়া শেষ হয়ে যাওয়ায় - ঈদ তাদের বেশ বোরিং কাটে। এই পাঠকগোষ্ঠীকে বিনোদন বঞ্চিত না রাখতেই নতুন উদ্যোগ - বদলে যাও বদলে দাও মিছিল। আলু পত্রিকার বিজ্ঞা পাঠকগোষ্ঠী এখানে তাদের মূল্যবান মত রাখতে পারবেন।"  বদলে যাও বদলে দাও মিছিল এর ওয়েবসাইট ঘুরেও তার কথার সত্যতা পাওয়া যায় -

  • jchowdhury
    Make a application for iPhone the site gonna be more popular. x– নভেম্বর 17, 3:42 অপরাহ্ন
  • User Avatarনিজাম কুতুবী
    আমার মনে হয় আমরা কখনো স্বাধীন ছিলাম না– নভেম্বর 17, 3:21 অপরাহ্ন
  • User AvatarSyedMRahaman
    ১৮ নভেম্বর ব্রাসেলসে সামাজিক ব্যবসা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে। এতে মূল বক্তা হবেন অধ্যাপক ইউনূস। উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, পোল্যান্ডের প্রধানমন্ত্রী হোসে...– নভেম্বর 17, 3:15 অপরাহ্ন
  • User Avatarfaihasan
    sobar ageeki rasta diye dui mukh diye dui gari asa bondho korte hobe. hoi lane boro kore lane alada kore dewa hok divider diye othoba,...– নভেম্বর 17, 3:12 অপরাহ্ন
  • User AvatarSyedMRahaman
    শেয়ারবাজার বাঁচান, অর্থনীতি বাঁচান, দেশ বাঁচান, প্রধানমন্ত্রী জেগে উঠুন–নভেম্বর 17, 3:05 অপরাহ্ন



বদলে যাও বদলে দাও মিছিল থেকে কিছু সাম্প্রতিক মন্তব্য 

এদিকে এক পৃথক সংবাদ সম্মেলনে ডিসি ট্রাফিক কমিশনার ঢাকার যানজটের জন্য এ মিছিলকে দায়ী করে অবিলম্বে মতিচুরাকে রিমান্ডে নেওয়ার জন্য ডিবি পুলিশের কাছে দাবী জানান।

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

ক্রিস্টিনার বিরুদ্ধে বিজয় হ্যাক করার অভিযোগ জানালেন জব্বার কাগু

বিশ্বের সবচেয়ে সুন্দরী ও সেক্সি নারী হ্যাকার ক্রিস্টিনার বিরুদ্ধে বিজয় হ্যাক করার অভিযোগ জানালেন জব্বার কাগু। আজ "বাংলাদেশ ইন্সুলিন এসোসিয়েশনের" এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এ অভিযোগ করেন। ক্ষতিপূরণ হিসেবে আজীবন ইনসুলিন সরবরাহের দাবী করবেন বলে তিনি জানান। এ সময়ে সভায় উপস্থিত সদস্যরা ইন্সুলিনের বোতল তুলে ধরে তার বক্তব্যে সহমত জানান।

বিজয়ের লোগোতে জব্বার কাগুর সেই ছবি
ক্রিস্টিনার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন - " ভালবেসে হ্যাক করেছি"। এক বন্ধুর ল্যাপটপে যৌবনজ্বালা ব্রাউজ করতে করতে একদিন ভুলবশতঃ ল্যাপটপ রিস্টার্ট করে ফেলেন তিনি। স্টার্টাপেই বিজয়ের লোগোতে কাগুর ছবি দেখে প্রথম দেখায়েই তিনি তাকে ভালবেসে ফেলেন। এই ছবিকে ডেক্সটপ ওয়ালপেপার বানানোর অভিপ্রায় থেকে তিনি বিজয় হ্যাক করেন বলে আলুপোঁড়াকে জানান। তিনি আরো বলেন ছবি ব্যবহারের অনুমতি চেয়ে প্রথমেই জব্বার কাগুর সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু দাবীকৃত ২কোটি টাকা আপাতত দেওয়ার সামর্থ নেই বলে শেষমেষে বিজয় হ্যাক করার সিদ্ধান্ত নেন।

এদিকে বাংলাদেশ ইন্সুলিন এসোসিয়েশনের সভা শেষ হবার পর পরই ডঃ ইউনূস জব্বার কাগুকে ফোন করে সমবেদনা জ্ঞাপন করেন। গ্রামীণ ব্যাঙ্কের পক্ষ থেকে এসোসিয়েশনের সকল সদস্যকে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে বলে তিনি জানান।

প্রথম লেখায়েই বাজিমাত করলেন রোকেয়া রহমান

প্রিয় টেক এ প্রথম প্রতিবেদনেই বাজিমাত করলেন পাঠক প্রিয় সাংবাদিক, প্রযুক্তিবিদ এবং বিজ্ঞান লেখক রোকেয়া রহমান। আলু পত্রিকায় কলামিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি তিনি এখন থেকে প্রিয় টেক এ নিয়মিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখা লিখবেন বলে আমাদের জানান। এ ব্যাপারে প্রিয় টেক এর সম্পাদক,  কম্পিউটার প্রকৌশলী জাকারিয়া স্বপন স্বীকার করেন রোকেয়া রহমান যোগদানের পর থেকেই প্রিয় টেক এর দৈনিক পাঠক সংখ্যা অনেক বেড়ে গেছে। কিছুদিনের মধ্যেই আলু পত্রিকা অনলাইনকে টপকে তারা পাঠক পছন্দের শীর্ষে পৌছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য পাঠক সংখ্যা বাড়ানোর অভিপ্রায়ে সাম্প্রতিককালে প্রিয় টেক রোকেয়া রহমান এবং জব্বার কাগুকে নিয়োগ দেয়।  

কী ছিল সেই রিপোর্টে? ঃ এই প্রতিবেদন লেখার সময়ে, আলোচ্য রিপোর্টটি প্রিয় টেকের পাঠকপ্রিয়তার দিক থেকে পঞ্চম স্থানে ছিল।  আলুপোঁড়ার পাঠকদের উদ্দেশ্যে রোকেয়া রহমানের সেই রিপোর্টের চুম্বক অংশ এখানে ছাপা হলো।

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

বান কি মুনকে মালিশ করলেন খালেদা জিয়া

হ্যাপি এন্ডিং এর পর মুখ মুছছেন খালেদা জিয়া
যুদ্ধাপরাধীদের বিচারে হস্তক্ষেপে রাজি করাতে, বান কি মুনকে সরিষার তেল দিয়ে মালিশ করে দিলেন খালেদা জিয়া। মালিশের ফাঁকে ফাঁকে  '৭১-এর মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনালের 'ক্রটি'  নিয়ে নালিশ করেন তিনি। এ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ের ৮ম তলায় প্রেসিডেন্ট স্যুট বুকিং দিয়েছিলেন বান কি মুন। সন্ধ্যা ৬টা ২০মিনিট থেকে ৪৫ মিনিট স্থায়ী এই মালিশ শেষে হাস্যজ্জ্বল বান কি মুন বলেন - "আমরা একটা হ্যাপি এন্ডিং এ পৌছাতে পেরেছি"। এসময় তাকে ক্লান্ত দেখাচ্ছিলো। তাদের ৪৫ মিনিটের বৈঠক শেষে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরো বলেন, "বান কি মুন বেগম জিয়াকে বলেছেন, 'মালিশ আন্তর্জাতিক মান সম্পন্ন হয়েছে।'"

সূত্র বিডিনিউজ


রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

ফিরে এলেন আফ্রিদি

শহীদ আফ্রিদি - ছবি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক উঁটপোদ শুভ্রের ব্যাক্তিগত সংগ্রহশালা থেকে
হঠাৎ করেই যখন অবসর নিয়েছিলেন, ছিলেন দলের অধিনায়ক। ফিরলেন ‘সাধারণ সদস্য’ হয়ে, কিন্তু অসাধারণভাবে। পারফরম্যান্স নিয়ে যেমন কৌতূহল ছিল, কৌতূহল ছিল ‘সাধারণ’ হয়ে দলে কতটা মানিয়ে নিতে পারেন, সেটি নিয়েও। কিন্তু বরাবরের মত প্রথম ম্যাচেই সব পরীক্ষায় এ+ পেয়ে পাস করেছেন শহীদ আফ্রিদি। তিনি যে আর কেউ নন, তিনি অনন্যসাধারণ শহীদ আফ্রিদি।

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি মেহেরযৌবন

মেহেরযৌবন ছবির একটি দৃশ্য - শায়নার কাছে ব্রা ধার চাইছেন নায়ক ওমর 
গতকাল বৃহস্পতিবার কলকাতায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি তিনটি ছবি -  নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা, নুরুল আলম পরিচালিত ডুব সাঁতার ও রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরযৌবন। এ ব্যাপারে পরিচালিকা রুবাইয়াত হোসেন প্রেরিত প্রেস রিলিজ মারফত আলু পোঁড়াকে জানানো হয়, এই উৎসবে শ্রেষ্ঠ বিদেশী ছবি সহ মোট ৭টি ক্যাটেগরিতে মেহেরযৌবন পুরষ্কার জিতে নিয়েছে। এগুলো হল -

বুধবার, ৯ নভেম্বর, ২০১১

হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করলেন ড. ইউনূস

ক্ষুদ্রঋণের প্রস্তাব নিয়ে হাস্যজ্জ্বল ইউনূস,
ইন্সেটে চিন্তামগ্ন হুমায়ুন আহমেদ 
হুমায়ূন আহমেদ চিকিত্সার জন্য নিউইয়র্কের কুইন্সে অবস্থান করছেন। গত রোববার ঈদের দিন সন্ধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিত্সার খোঁজখবর নেন। পত্রিকা মারফত হুমায়ুন আহমেদের অর্থকষ্টের কথা শুনে গ্রামীণ ব্যাঙ্ক থেকে ক্ষুদ্র ঋণ নেওয়ার প্রস্তাব নিয়ে নিউইয়র্ক যান মুহাম্মদ ইউনূস। এ ছাড়াও তিনি হুমায়ুন আহমেদের উত্তরার পাঁচ কাঠা জমি বন্ধক রাখার ব্যাপারে আলোচনা করেন। সময় মত টাকা ফেরত না দিতে পারলে কি হবে তা প্রদর্শন করার জন্য ফেরার সময় তিনি উপহার দাবী করে হুমায়ুন আহমেদের লেখা বেশ কিছু বই নিয়ে আসেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি আমেরিকার বাড়িগুলোয় টিনের চাল না থাকা নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরবর্তীতে হিলারির সাথে দেখা হলে গ্রামীণ টিন প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে সহজে টিন আমদানি করার প্রস্তাব দেবেন বলে আলু পোঁড়াকে জানান মুহাম্মদ ইউনূস।