শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি মেহেরযৌবন

মেহেরযৌবন ছবির একটি দৃশ্য - শায়নার কাছে ব্রা ধার চাইছেন নায়ক ওমর 
গতকাল বৃহস্পতিবার কলকাতায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি তিনটি ছবি -  নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা, নুরুল আলম পরিচালিত ডুব সাঁতার ও রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরযৌবন। এ ব্যাপারে পরিচালিকা রুবাইয়াত হোসেন প্রেরিত প্রেস রিলিজ মারফত আলু পোঁড়াকে জানানো হয়, এই উৎসবে শ্রেষ্ঠ বিদেশী ছবি সহ মোট ৭টি ক্যাটেগরিতে মেহেরযৌবন পুরষ্কার জিতে নিয়েছে। এগুলো হল -

  • শ্রেষ্ঠ নায়িকা - শায়না আমিন
  • শ্রেষ্ঠ পরিচালক - রুবাইয়াত হোসেন, 
  • শ্রেষ্ঠ সহকারী পরিচালিকা ফারজানা বুবি 
  • শ্রেষ্ঠ রং - গোলাপী  
  • শ্রেষ্ঠ কলামিস্ট - ফারুক গুয়েবাড়া এবং 
  • শ্রেষ্ঠ চিত্র সমালোচক - হাফমিদুল হক
এ ব্যাপারে টেলিফোনে রুবাইয়াতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেহেরযৌবন  এর সাথে থাকলে যে উত্তম জাঝা পাওয়া যায় তা আরেকবার প্রমাণিত হলো। চলচ্চিত্র উৎসবে কলামিস্ট বা চিত্র সমালোচক কীভাবে এওয়ার্ড পেতে পারে, এই প্রশ্ন এড়িয়ে যেয়ে তিনি বলেন "আমার আব্বু সব জানে"। মেহেরযৌবনের ওয়েবসাইট থেকে এওয়ার্ডগুলো ডাউনলোড করে নেওয়া যাবে বলে তিনি আমাদের জানান। চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার আগেই কিভাবে মেহেরজান এওয়ার্ড পেল জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন - "জরুরী কাজে বাইরে যাচ্ছি, ফিরে এসে বিস্তারিত উত্তর দিব"

প্রধানমন্ত্রীর অভিনন্দন - একের পর এক ডাউনলোডেবল পদক জিতে মেহেরজান ডিজিটাল বাংলাদেশ গড়ার দিকে দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে রুবাইয়াতের প্রতি সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী গন্ডার আবুল। বাংলাদেশের রাস্তায় যত গর্ত আছে, মেহেরজান তার চেয়েও বেশী এওয়ার্ড জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী আবুল। 

রমণ সুমহানের প্রতিবাদ -  এদিকে পৃথক এক বিবৃতিতে হাফমিদুলের এওয়ার্ড পাওয়ার তীব্র সমালোচনা করেন রমণ সুমহান। সুদূর অস্ট্রেলিয়া থেকে তিনি প্রশ্ন করেন, "দুই দিনের টাকলা আমাত্তে বেশী বুজে?"।

অনশন করবেন উর্মিলা বসু -  শ্রেষ্ঠ নায়ক হিসেবে পাকিস্তানি নায়ক ওমর রহিমের পুরষ্কার না জেতার ঘটনার প্রতিবাদে অক্স্ফোর্ডের সামনে অনশনের ঘোষনা দিয়েছেন উর্মিলা বসু। শুধুমাত্র পাকিস্তানি হওয়ায় ওমর রহিমকে পুরষ্কার দেওয়া হয়নি এই অভিযোগ করে তিনি বলেন - বাঙালিরা যে বার বার পাকিস্তানিদের পুটু মেরে দেয় তা আরেকবার প্রমাণিত হলো। তার আগামী বইয়ে তিনি এই বিষয়ে গবেষণা করে বিস্তারিত লিখবেন বলে তিনি আলু পোঁড়া প্রতিনিধিকে জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন