বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

ক্রিস্টিনার বিরুদ্ধে বিজয় হ্যাক করার অভিযোগ জানালেন জব্বার কাগু

বিশ্বের সবচেয়ে সুন্দরী ও সেক্সি নারী হ্যাকার ক্রিস্টিনার বিরুদ্ধে বিজয় হ্যাক করার অভিযোগ জানালেন জব্বার কাগু। আজ "বাংলাদেশ ইন্সুলিন এসোসিয়েশনের" এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এ অভিযোগ করেন। ক্ষতিপূরণ হিসেবে আজীবন ইনসুলিন সরবরাহের দাবী করবেন বলে তিনি জানান। এ সময়ে সভায় উপস্থিত সদস্যরা ইন্সুলিনের বোতল তুলে ধরে তার বক্তব্যে সহমত জানান।

বিজয়ের লোগোতে জব্বার কাগুর সেই ছবি
ক্রিস্টিনার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন - " ভালবেসে হ্যাক করেছি"। এক বন্ধুর ল্যাপটপে যৌবনজ্বালা ব্রাউজ করতে করতে একদিন ভুলবশতঃ ল্যাপটপ রিস্টার্ট করে ফেলেন তিনি। স্টার্টাপেই বিজয়ের লোগোতে কাগুর ছবি দেখে প্রথম দেখায়েই তিনি তাকে ভালবেসে ফেলেন। এই ছবিকে ডেক্সটপ ওয়ালপেপার বানানোর অভিপ্রায় থেকে তিনি বিজয় হ্যাক করেন বলে আলুপোঁড়াকে জানান। তিনি আরো বলেন ছবি ব্যবহারের অনুমতি চেয়ে প্রথমেই জব্বার কাগুর সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু দাবীকৃত ২কোটি টাকা আপাতত দেওয়ার সামর্থ নেই বলে শেষমেষে বিজয় হ্যাক করার সিদ্ধান্ত নেন।

এদিকে বাংলাদেশ ইন্সুলিন এসোসিয়েশনের সভা শেষ হবার পর পরই ডঃ ইউনূস জব্বার কাগুকে ফোন করে সমবেদনা জ্ঞাপন করেন। গ্রামীণ ব্যাঙ্কের পক্ষ থেকে এসোসিয়েশনের সকল সদস্যকে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন