![]() |
| ইসলামি পোষাকে জনৈকা ছাগী |
রবিবার, ২০ নভেম্বর, ২০১১
পর্দা করতে হবে ছাগলদের
এখন থেকে পর্দা করতে হবে ছাগলদেরও - সৌদি সরকারের শরীয়া আইন কার্যকরের দায়িত্বপ্রাপ্ত কমিটি ফর দ্য প্রমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস (সিপিভিপিভি) এর বাংলাদেশ শাখা(সিপিভিপিভিবি) এ উদ্যোগ নিচ্ছে। সিপিভিপিভিবি সূত্রে জানা যায়, ছাগল দর্শনে যেখানে সেখানে মুমিনদের ঈমান দাঁড়িয়ে যাচ্ছে, এ কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ছাগলমালিকদের প্রতি নির্দেশনা হিসেবে সহি উপায়ে পোষাক পরিহিত একটি ছাগীর ছবি প্রকাশ করেন তারা।
এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-এ ইসলামী বাংলাদেশ আগামী শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকার্রমের সামনে এক প্রতিবাদ সভার আহ্বান করেছে। পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শরীফ আবু হায়াত অপু এ ব্যাপারে কলম ধরার জন্য জাফর ইকবালের প্রতি আহ্বান জানিয়েছেন - অন্যথাত তার মুখোশ জাতির সামনে খুলে যাবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন