আজ থেকে শুরু হলো আলু পত্রিকার নতুন ভড়ং "
বদলে যাও বদলে দাও মিছিল"। আলু পত্রিকার সম্পাদক মতিচুরা রহমান দুপুর একটায় আলু কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন। তার বক্তব্যে তিনি বলেন - "আলু পত্রিকায় নিয়মিত পাঠকের মন্তব্য পড়তে আলু পত্রিকার বিরাত এক পাঠকগোষ্ঠী নিয়মিত আলু অনলাইন ভিজিট করেন। সাম্প্রতিক ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পরে তারা অভিযোগ করেন, ঈদের ছুটিতে পত্রিকার নিয়মিত খবর বন্ধ থাকায়, পুরোন খবরের কমেন্টে যথেষ্ট মন্তব্য পরে নাই। যা ছিল তা আগেই পড়া শেষ হয়ে যাওয়ায় - ঈদ তাদের বেশ বোরিং কাটে। এই পাঠকগোষ্ঠীকে বিনোদন বঞ্চিত না রাখতেই নতুন উদ্যোগ - বদলে যাও বদলে দাও মিছিল। আলু পত্রিকার বিজ্ঞা পাঠকগোষ্ঠী এখানে তাদের মূল্যবান মত রাখতে পারবেন।" বদলে যাও বদলে দাও মিছিল এর ওয়েবসাইট ঘুরেও তার কথার সত্যতা পাওয়া যায় -
বদলে যাও বদলে দাও মিছিল থেকে কিছু সাম্প্রতিক মন্তব্য
এদিকে এক পৃথক সংবাদ সম্মেলনে ডিসি ট্রাফিক কমিশনার ঢাকার যানজটের জন্য এ মিছিলকে দায়ী করে অবিলম্বে মতিচুরাকে রিমান্ডে নেওয়ার জন্য ডিবি পুলিশের কাছে দাবী জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন